কেট উইন্সলেটের চুমুর ছবি ভাইরাল অনলাইনে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯
 
'টাইটানিক' খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিকে তার অভিনয় বিশ্বজুরে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। গত কয়েক বছর ধরেই বেশ বেছে বেছে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এখন তিনি শুটিং করছেন 'মাউন্টেন বিটওয়েন আস' নামক ছবিতে। এখানে তাকে দেখা যাবে অভিনেতা ইদ্রিস অ্যালবার বিপরীতে।  
 
সম্প্রতি এর শুটিংয়ের একটি ঘনিষ্ঠ দৃশ্যের ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন কেট। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যেই সর্বসাধারণের মাঝে অ্যালবাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন কেট। কালো রঙা ফ্রকে আবেদনময়ী এ ছবিটির মাধ্যমে 'মাউন্টেন বিটওয়েন  আস'-এর প্রচারণা শুরু করলেন কেট।  
IMG0
এরই মধ্যে তার এ ছবিটি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। বর্তমানে কানাডায় এ ছবিটির শুটিং চলছে। এটি পরিচালনা করছেন হানি আবু আসাদ। একটি বিমান দুর্ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এ ছবিটি। এটি নির্মাণ শেষে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের অক্টোবরে।  
 
এদিকে নিজের চুম্বন দৃশ্যের ছবিটি শেয়ার করে কেট লিখেছেন, 'মাউন্টেন বিটওয়েন আস' একটি প্রেম ও আবেগের গল্প। দুর্ঘটনার পর ভালোবাসার দুজন মানুষ একে অপরকে খুঁজে পাওয়ার জন্য কী রকম আকুল হয়ে ওঠে এবং কতটা বাধার সম্মুখীন হয় তাই তুলে ধরা হয়েছে ছবিটিতে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।
 
ইত্তেফাক/রেজা