ট্রাম্প ও থেরেসা মে কে ব্যঙ্গ করলেন কেটি পেরি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত এবারের ব্রিট অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে মার্কিন গায়িকা কেটি পেরি ব্যঙ্গ করলেন ডোনাল্ড ট্রাম্প ও থেরেসা মে কে নিয়ে। 
 
এসময় মঞ্চে কেটি পেরি তার নতুন একক সঙ্গীত ‘চেইন্ড টু দ্য রিদম’ এ পারফর্ম করেন।
 
এতে দেখা যায়, গানের মাঝখানে হঠাৎ আবির্ভূত হয় দুটি বিশাল আকারের কঙ্কাল। তারা মঞ্চে গানের তালে ঘুরে ঘুরে প্যারেড করে। তারপর কঙ্কাল দুটি একে অপরের সঙ্গে হাত মেলায়।
 
আর এতেই প্রকাশ হয়ে যায় ঘটনার মূল বিষয়। কঙ্গালগুলোর বেশভূষাতেই ফুটে ওঠে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও থেরেসা মে’র সাক্ষাতের প্রতিচ্ছবি।
 
IMG0
 
বর্তমান সময়ে নানান বিষয়ে সমালোচিত ট্রাম্পকে নিয়ে কেটি পেরির এ রসিকতায় ব্যাপক মজা পান অনুষ্ঠানে আগত অতিথিরা। 
 
লন্ডনের ০২ এরেনা থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের এ অংশটি নিয়েই মাতামাতি হচ্ছে সবচেয়ে বেশি। 
 
বিশ্বের ক্ষমতাধর দুটি দেশের প্রধানকে নিয়ে কেটি পেরির এ সাহসী সমালোচনার বিষয়টি অনলাইনে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু