ঢাকা মহানগরীর সকল কল-কারখানা বাইরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে: আমু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘ঢাকা মহানগরী বাসযোগ্য করার জন্য সকল প্রকার কল-কারখানা শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে।’
 
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র আওতায় সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর অত্যাধুনিক ও পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে।
 
আমির হোসেন আমু বলেন, হাজারীবাগে বিদ্যমান ১৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে উক্ত শিল্পনগরীতে ২০৫টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে ৪৩টি শিল্প প্রতিষ্ঠান উত্পাদন শুরু করেছে এবং বাকিগুলো নির্মাণাধীন পর্যায়ে রয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল