পুনেতে ভারতের বিপক্ষে চার-ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ম্যাট রেনশ ও মিচেল স্টার্ক হাফ-সেঞ্চুরি করেছেন। রেনশ ৬৮ রানে আউট হলেও স্টার্ক ৫৭ রানে অপরাজিত আছেন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন রেনশ।
অস্ট্রেলিয়ার পক্ষে ভারতের মাটিতে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরি নয়া রেকর্ড গড়লে রেনশ। ১৯৭৯-৮০ মৌসুমে ২২ বছর ১৫৪ দিসেন কানপুর টেস্টে হাফ-সেঞ্চুরি করেছিলেন রিক ডার্লিং। আর আজ ২০ বছর ৩৩২ দিনে ভারতের মাটিতে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন রেনশ। ১৫৬ বলে ১০টি ও ১টি ছক্কায় ৬৮ রান করেন তিনি।
প্রথম দিনের শুরুতে রেনশ ও শেষে স্টার্কের ব্যাটিং নৈপুন্যে ৯ উইকেটে ২৫৬ রান করেছে অস্ট্রেলিয়া।
ইত্তেফাক/রেজা
