কোয়ার্টার ফাইনালে কারবার; বিদায় রাদওয়ানস্কার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫১
দুবাই টেনিস চ্যাম্পিয়নশীপের কোয়ার্টারফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন চতুর্থ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কা। 
 
শেষ আটের টিকিট পেতে তৃতীয় রাউন্ডে কারবার মুখোমুখি হয়েছিলেন অবাছাই পুয়ের্তো রিকোর মনিকা পুইগের । প্রথম সেটেই দাপুটে জয় পান কারবার। ৬-২ গেমে জয় পান তিনি। এরপর দ্বিতীয় সেটেও নিজের সেরাটা দিয়েছেন কারবার। ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে কোয়ার্টারফাইনালের টিকিট পান দু’বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী কারবার। 
 
কারবারের জয়ের দিন অঘটনের শিকার হয়েছেন রাদওয়ানস্কা। অবাছাই যুক্তরাষ্ট্রের চিচি বেলিসের কাছে ২-১ সেটের ব্যবধানে হেরেছেন রাদওয়ানস্কা। 
 
প্রথম সেট ৬-৪ গেমে বেলিস জিতলেও, দ্বিতীয় সেটে ৬-২ গেমে জয় পান রাদওয়ানস্কা। তবে তৃতীয় সেটে আর পারেননি রাদওয়ানস্কা। ৬-২ গেমে তৃতীয় সেট জিতে শেষ আটে উঠেন বেলিস। 
 
ইত্তেফাক/রেজা