দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকতের পিতা শ্রী মঙ্গল ঘোষ (৮৯) মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য গত রাত ৩টায় পরলোকগমন করেছেন শ্রী মঙ্গল ঘোষ। আজ বেলা সাড়ে ১২টায় তার মরদেহ গাজীপুর জেলার শিববাড়ির কোড্ডায় পরিবারিক শ্মশানে সমাধিস্থ করা হয়।
ইত্তেফাক/রেজা
