বারবার কবে বিয়ে করবেন জানতে চাওয়ায় প্রতিবেশিকে হত্যা করেছেন ২৮ বছর বয়সী এক যুবক। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের কাছে এ ঘটনা ঘটে। খবর ডেইলি পাকিস্তানের।
ইন্দোনেশিয়ার গণমাধ্যম জানায়, ওই যুবকের নাম ফাইজ নুরদিন। ঘটনার দিন তার প্রতিবেশি নারী আইসয়াহ(৩২) নুরদিনের সঙ্গে কথা বলতে তার বাড়িতে আসেন।
এক পর্যায়ে আইসয়াহ নুরদিনকে বলেন, ‘তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। অন্য সবাই বিয়ে করে ফেলেছে। তুমি এখনও বিয়ে করছো না কেন?’
এমন কথায় ভীষণ রাগ হয়ে যায় নুরদিনের। তিনি জানান, এই প্রশ্ন আগেও অনেক বার করেছিলো আইসয়াহ। বারবার একই বিরক্তিকর প্রশ্নে মাথা খারাপ হয় তার।
আরও পড়ুনঃ মদ খেলে ভালো ইংরেজি বলা যায়: গবেষণা রিপোর্ট
পরে বিকেল বেলা আইসয়াহ’র বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে তাকে খুন করেন ফয়েজ।
হত্যার পর পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ে যান পুলিশের হাতে।
ইত্তেফাক/টিএস
