শরণখোলায় লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে ফিরিয়ে দিল গ্রামবাসী

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:০৪

সুন্দরবন থেকে পথ ভুলে ভোলা নদী পার হয়ে শরণখোলার লোকালয় চলে এসেছিলো একটি চিত্রল হরিণ। সেটিকে বনে ফিরিয়ে দিলো গ্রামবাসী। রবিবার সকালে উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে এলাকাবাসী হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, ‘রবিবার সকালে ভোলা নদী পার হয়ে বন থেকে একটি হরিণ গ্রামে চলে আসে। গ্রামবাসীর তাড়া খেয়ে হরিণটি সোনাতলা গ্রামের হারেজ মল্লিকের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় খবর পেয়ে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ডটিম, সিপিসি, ভিটিআরটি গ্রুপের সদস্যরা হরিণটি উদ্ধার করে নিয়ে আসে।’

আরও পড়ুনঃ চাঁদসুরুজের নামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণ

উদ্ধার হওয়া পুরুষ হরিণটির ওজন প্রায় ৪০ কেজি। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হরিণটিকে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু