ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১২
 
ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন।
 
জয়শঙ্কর ২৩-২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন।
 
শুক্রবার জয়শঙ্কর সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় চলতি এপ্রিলের প্রথমার্ধে শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন এমনটি আলোচনা হয়। অবশ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে বাংলাদেশে প্রথম সফরের পর শেখ হাসিনাকেও দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে ওই বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা থাকলেও তা হয়নি।
 
সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে দু'দেশের সম্পর্কের উন্নয়নের কথা অবগত করেন।
 
ইত্তেফাক/জামান