গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০২
 
গাজীপুরের কালীগঞ্জে উপজেলার পূবাইল ও আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাঝখানে নলছাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। পুলিশ জানান, ওই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ওয়ারিশ পাওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান