ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন পরী মনি

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৯:২০

রূপে, গুণে ও অভিনয়ে কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন পরী মনি। শুধু তাই নয়, বড় পর্দায় যখন পরীর অভিষেক হয় তখন থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিলেন। এরই মাঝে বেশ কিছু দিন হলো নতুন ছবিতে এই অভিনেত্রীর দেখা মিলছে না। তবে সরব আছেন টেলিভিশন ও বিজ্ঞাপনে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করেছেন পরী মনি।  একটি ছবির ক্যাপশনে লেখেন, আমি মনে করি, আপনার নিজের চারপাশটা ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ, ইতিবাচক মানুষদের সঙ্গে নিজেকে রাখা। যারা নেতিবাচক এবং ঈর্ষান্বিত তাদের কাছে না থাকা।

শুধু নিজের ছবিই নয়, ইদানিং তার তোলা ছবি ফেসবুকে দিয়ে প্রশংসিত হচ্ছেন পরী মনি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর।

ঘোরায় চড়ে পরী মনি। ছবি: ফেসবুক


ছবি: পরী মনির ফেসবুক


জলরাশি ও পরী। ছবি: ফেসবুক


ছবি: ফেসবুক

ইত্তেফাক/জেডএইচ