বাবার বায়োপিকের জন্য রনবীর উপযুক্ত: সাইফ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০
বলিউডে এখন বায়োপিকের জনপ্রিয়তা চলছে। একের পর এক বায়োপিক হিট হয়েছে বলিউডে। এ বছরও অনেকগুলো বায়োপিক ছবি মুক্তির অপেক্ষায় আছে।
 
রাজকুমার হিরানি পরিচালনায় সঞ্জয় দত্তের উপর নির্মিত বায়োপিকে অভিনয় করছে রনবীর কাপুর। ইতোমধ্যেই শুটিং সেটের কয়েকটি ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে। রনবীরের লুক মুগ্ধ করেছে দুলাভাই সাইফ আলী খানকে। 
 
সাইফ চান তার বাবা ভারতের প্রায়ত গ্রেট ক্রিকেটার নবাব মনসুর আলী খান পাতৌদির উপর নির্মিত বায়োপিকের জন্য রনবীর হতে পারে সবচেয়ে উপযুক্ত। আর এ জন্য রানবীর কাপুর ক্রিকেট খেলা শিখতে চাইলে আমিও তাকে শেখাতে পারি।
 
মনসুর অালী পাতৌদিকে ভক্তরা ভালোবেসে বলেন, টাইগার পাতৌদি। ভারতের হয়ে ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন বড় নবাব, যার মধ্যে ৪০টি ম্যাচেই তিনি ছিলেন দলের অধিনায়ক। ১৯৬৯ সালে তিনি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকু্রকে বিয়ে করেন। তাঁদের ছেলে সইফ আলি খান এবং মেয়ে সোহা আলি খান দুজনেই হিন্দি সিনেমাতে অভিনয় করেন। ফুসফুসের সংক্রমণের দরুন তিনি ২২ সেপ্টেম্বর ২০১১ তারিখে দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
 
ইত্তেফাক/রেজা