দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান 'বিক্রয় বাজার'-এর ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ৫ টাকায় পণ্য কেনার সুযোগ। আগামী ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এই সুবিধা পাবে ক্রেতাগণ। এছাড়াও গ্রাহকদের জন্য থাকছে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়।
প্রতিষ্ঠানটি জানায়, 'দুই হাজার কাষ্টমারকে ফ্রিতে ডেলিভারী দেয়া হবে। একটি পণ্য কিনলে আরেকটি পণ্য ফি এমন সুযোগও থাকছে। যারা বিক্রয়বাজার থেকে পণ্য কিনবেন ভাগ্যবান দুইজন ক্রেতার জন্য থাকছে ঢাকা কক্সবাজার এবং ঢাকা চিটাগাং এয়ার টিকেট'।
এ বিষয়ে বিক্রয়বাজারের ডিরেক্টর ও প্রধান নির্বাহী নুরুন নবী হাসান জানান, আমরা চেষ্ঠা করে যাচ্ছি ক্রেতাদের আস্থা অর্জন করতে। গত ৫ বছর ধরে কাজ করে যাচ্ছি যাতে করে ক্রেতারা আমাদের কাছ থেকে পণ্য কিনে প্রতারিত না হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রেতাদের জন্য নানা আকষর্ণীয় অফার দিচ্ছি।
তিনি আরও জানান, 'এই উদযাপন আনন্দময় করতে ক্রেতাদের ৫০ শতাংশ ছাড়ে পণ্য দিচ্ছি আমরা'।
আরও পড়ুন: বালাগঞ্জে ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
বিক্রয়বাজার ডটকমের নানা অফার ও তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://goo.gl/esvsdn.
ইত্তেফাক/ জেডএইচডি
