ফেসবুকে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন কে নিয়ে একটি ভিডিও পোস্ট দেয়ায় বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধানমন্ডি থানায় জিডি (সাধারণ ডায়রি) করেছেন মেহের আফরোজ শাওন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় এ জিডি করা হয়। জিডি নং- ১১৮৪।
উল্লেখ্য, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন তিনি। এসব এখন ফেসবুক ভাইরাল।
এ ব্যাপারে শাওন জানান, গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এমনকি আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। তাই আমি থানায় সহযোগীতা চেয়ে জিডি করেছি।
তিনি আরো বলেন, বান্টি মীর নামের কারও সঙ্গে তার কখনও কোনও পরিচয় ছিল না। তিনি এই ব্যক্তি সম্পর্কে জানেনও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি শাওনের বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনও সত্যতা নেই।
ইত্তেফাক/উজ্জল
