নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজারে পৌর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, রবিবার ভোরে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে হকার্স মার্কেটের নোমান ডিপার্টমেন্টাল স্টোর, মাহাতাব এন্টারপ্রাইজ, আয়েশা স্টোর, পপুলার ফার্মেসি ও প্রিয়া স্বর্ণ শিল্পালয়ের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নোমান ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জাকের আমিন বলেন, ‘আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। আমরা সর্বশান্ত হয়ে গেছি।’
ইত্তেফাক/কেকে
