অভিনেতা ফজলুর রহমান বাবু এরইমধ্যে বহুমুখী চরিত্রে অভিনয় করে দর্শকের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছেন। নাটক ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই কাজ করছেন এই জনপ্রিয় অভিনেতা।
তবে এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন তিনি। চলচ্চিত্রের নাম ‘কন্যা’। নারী অধিকার, নারীর ক্ষমতায়ন অনেককিছুই আমাদের সমাজে হচ্ছে। কিন্তু চর্চার শুরু কিন্তু পরিবার থেকেই। অনেকেই মনে করেন ইসলামে নারীকে কেবল পর্দার আড়ালে রেখেই সম্মানিত করা হয়েছে।
চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কন্যা সন্তানের চমৎকার একটি গল্প রয়েছে। প্রথমবার ভিন্নধর্মী এই গল্পে কাজ করছি। এই শর্টফিল্মটি মানুষের মনে নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
ইত্তেফাক/আনিসুর
