ছোট খাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রবিবার শান্তিপূর্ণভাবেই শেষ হলো মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। তবে কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ ভাবে ব্যালট পেপারে সিল মারা ও ব্যালট পেপার ছুরির কারণে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো, ভবেরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্র-ভোটর সংখ্যা ১৯৭৮ জন, ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় ২নং কেন্দ্র-ভোটার সংখ্যা ২৫৩৮ জন ও টেঙ্গারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বৈদ্যারগাঁ ১২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি-ভোটার সংখ্যা ৩৬৮৫ জন।
আরো পড়ুন: ছবিতে উত্তাপ ছড়াচ্ছেন পরী মনি
এ বিষয়ে উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসান সাদী জানান, উল্লেখ যোগ্য তথ্যের বৃত্তিতেই কেন্দ্রগুলোতে ভোট স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গজারিয়া উপজেলায় ৫৫টি ভোট কেন্দ্রে রয়েছে এবং ১লাখ ২৬হাজার ১৪০জন ভোটার রয়েছেন। তার মধ্যে নারী ভোটার রয়েছেন, ৬১হাজার ৭৭৫ জন।
ইত্তেফাক/জেডএইচ
