সিনেদুপুরে মিলনের ‘লালচর’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৩
 
চ্যানেল আইতে ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫ মিনিটে দেখানো হবে ফেয়ার এন্ড লাভলী সিনেদুপুর ‘লালচর’। ছবিটি পরিচালনা করেছেন নাদের খান। অভিনেতা নাদের খান এই ছবির মাধ্যমেই প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
 
নদী ভাঙনের শিকার একটি গ্রাম এবং ওই নদীতে নতুন চর জেগে ওঠাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্রটির কাহিনী। ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নদী উপাখ্যান’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করা হয়েছে।
 
‘লালচর’ ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, মোহনা মিম, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, কাজী শিলা ও সাবিহা জামান। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের খান। 
 
ছবির জন্য গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, জুয়েল মাহমুদ ও হারুন অর রশিদ। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, ডলি সায়ন্তনী ও নাকিব রিদ চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
 
ইত্তেফাক/আনিসুর