দ্রুততম সময়ে ৯ হাজার রানের ক্লাবে ডিভিলিয়ার্স

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১১
ক্রিকেট ইতিহাসের দ্রুততম সময়ে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯ হাজার রান পূরণ করেন ডি ভিলিয়ার্স। ২১৪তম ওয়ানডে ম্যাচ খেলেই এই রান করেন তিনি, যা ক্রিকেট ইতিহাসে দ্রুততম। এতে করে ১৩ বছর পর সৌরভ গাঙ্গুলির করা রেকর্ড ভাঙলেন তিনি।
 
গাঙ্গুলি তার চেয়ে ২৩ ইনিংস বেশি খেলেছিলেন।
 
এছাড়া ক্রিকেটের ১৮তম ব্যাটসম্যান হিসেবে এই অভিজাত ক্লাবে প্রবেশ করেন তিনি। এর আগে ধোনি এই ক্লাবে প্রবেশ করেন। তবে তার খেলতে হয় ২৪৪ ইনিংস।
তবে সময়ের হিসেবে এখনো দ্রুততম নন ডি ভিলিয়ার্স। এ্ই রেকর্ডটি আরেক ভারতীয় কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের দখলে। তাকে ৯ বছর ৩২২ দিন খেলতে হয়েছিলো ৯ হাজার রানের জন্য।
 
১২ তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করা এখন ৩৩ বছর বয়সী ডি ভিলিয়ার্সের জন্য সময়ের ব্যাপার মাত্র।
 
ইত্তেফাক/মাহাদী