তাদের ‘কম-ইউনিটি’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২
 
একটি কমিউনিটিতে বসবাস করা এক পরিবারের সঙ্গে আরেক পরিবারের মধ্যকার ঐক্যের অভাবের গল্প নিয়েই নির্মাণ হয়েছে ধারাবাহিক নাটক ‘কম-ইউনিটি’।
 
এটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম এবং চিত্রনাট্য লিখেছেন ফয়েজ যুবায়ের।
 
অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, কুমকুম হাসান, শামীমা নাজনীন, আব্দুল হান্নান শেলী, আবদুল্লাহ রানা, অপর্ণা ঘোষ, ইরফান সাজ্জাদ, মেহেরিন ইসলাম নিশা, ফারহান আহমেদ জোভান, নীলাঞ্জনা নীলা, তন্ময় সোহেল, জিল্লুর রহমান, সেমন্তী সৌমি, ইসরাত তন্বী, প্রনীল শামসাদ, সৈয়দা অপূর্বাসহ অনেকে।
 
দেশটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কম-ইউনিটি’। 
 
ইত্তেফাক/আনিসুর