ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৭জন চালককে পাঁচ হাজার একশ' টাকা অর্থদণ্ড করেছে।
শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার জানান, ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল ও নসিমন চালকের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৭ জনকে পাঁচ হাজার একশ' টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রমমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান
