‘আমার প্রিয় মানুষ হবু ডক্টর এর কাছে গিয়ে টাকাটা হাতে নিয়ে বললাম, ‘এসেছে। আমাদের দুজনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কিন্তু আমরা হাসছি, আনন্দের হাসি। নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। সে বলল, ‘সবার কথায় আমরা কান দেইনি, দিবও না। তুমি এখনো শেষ হয়ে যাওনি, এখন তোমার শুরু।’ কথাগুলো লেখক মো. আমানুর রহমানের বইমেলায় প্রকাশিত ‘একজন ফ্রিল্যান্সার হওয়ার গল্প’ বইয়ের ফ্ল্যাপের বক্তব্য।
ফ্রিল্যান্সার হওয়ার গল্প লেখকের সপ্তম বই। ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের উপর তার আরও চারটি বই রয়েছে। আউটসোর্সিং: শুরুটা যেভাবে এবং শুরু করার পর, আউটসোর্সিং-২: কাজ শিখবেন যেভাবে, আউটসোর্সিং-৩: সফল হবেন যেভাবে, আউটসোর্সিং-৪: অভিজ্ঞদের অভিজ্ঞতা থেকে। আউটসোর্সিং কাজ শেখার উপর আমার একটি ডিভিডিও আছে, নাম- আউটসোর্সিং কাজ শেখার ডিভিডি (ওয়েব ডেভেলপমেন্ট-ওয়ার্ডপ্রেস)।
মো. আমিনুর রহমান বলেন, ‘বইগুলো পড়লে ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে বিস্তারিত জানা যাবে, সিদ্ধান্ত নিতে পারবেন কোন কাজ শিখতে চান, কীভাবে শিখতে চান। তারপর ঐ কাজ শেখার চেষ্টা করবেন। কাজ ভালো করে শেখার পর কোনো মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারেন।’
মো. আমিনুর রহমান লেখাপড়া করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। দ্বিতীয় বর্ষে পড়ার সময় থেকেই জাতীয় দৈনিকের কম্পিউটার প্রতিদিন বিভাগে লেখালেখি শুরু করেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
বইয়ের নাম ‘ফ্রিল্যান্সার হওয়ার গল্প’। প্রকাশনী নওরোজ কিতাবিস্তান। স্টল নম্বর ১১২-১১৪, সোহরাওয়ার্দী উদ্যান। দাম ১৫০ টাকা। পাওয়া যাবে রকমারিতেও।
ইত্তেফাক/আনিসুর
