প্রায় এক বছর পর আবারো ক্যামেরার ফ্রেমে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভক্তদের জন্য অবশ্যই ভাল খবর। ছেলে তৈমুরের জন্মের পর প্রথমবারই কাজে ফিরলেন তিনি।
তৈমুরকে বাড়ি রেখে গেল সপ্তাহে মুম্বাইয়ের বান্দ্রা স্টুডিওতে একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেন কারিনা।
ভারতীয় গণমাধ্যমকে কারিনা জানান, বর্তমানে ফিটনেস ও আগের মতো কর্মদ্যোম কারিনাকে ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। আর হাতে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট থাকায় একটু ভেবে চিন্তে নিজের নতুন ছবির কাজে হাত দিবেন।
অন্যদের ক্ষেত্রে মা হওয়ার পর মেয়েরা স্বাভাবিক চলাফেরা একটু দেরিতে শুরু করেন। কিন্তু কারিনার ক্ষেত্রে বিষয়টা ছিল একদমই আলাদা।
মা হওয়ার সপ্তাহখানেক আগেও একটি ইভেন্টে অংশ নেন। টুকটাক কাজও করেছেন। দুই সপ্তাহ আগে বোবো ঘোষণা দেন, ফেব্রুয়ারিতে পুরোদমে কাজে নিয়মিত হচ্ছেন বেবো, সেটারই বাস্তবায়ন করলেন তিনি। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
