শিব-পাবর্তী যখন দেব-রুক্মিণী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫২
সিনেমার জন্য কতই না চরিত্রে অভিনয় করতে হয় নায়ক-নায়িকাদের। কিন্তু তাই বলে শিব পার্বতীর চরিত্র। এটাই হল দেব-রুক্মিণীর জন্য। তবে সেই চরিত্র কোন সিনেমার জন্য নয়।
 
মহা শিবরাত্রি উপলক্ষে দেবের একজন ভক্ত টুইটারে দেব ও তার প্রেমিকা রুক্ষীণীর ছবি ফটোশপ করে সামাজিক মাধ্যম টুইটারে আপলোড দেন। শিবরাত্রির শুভ কামনা জানিয়ে তার কাতর অনুরোধ, দেব যেন কিছু মনে না করেন।
IMG0
দেব সত্যিই কিছু মনে করেননি। কারণ সেই ছবিতে নিজেই কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নায়ক লিখেছেন, ‘…এ বার এটাও দেখতে হবে।’
 
আপাতত মহেশ্বররূপী দেবের সেই ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল। পাশে বসা পার্বতীরূপী সুন্দরী রুক্মিণীও সমান নজর কেড়েছেন ভক্তদের।
 
ইত্তেফাক/রেজা