কৃষক দলের জাতীয় সম্মেলন ১১ মার্চ, উদ্বোধন করবেন খালেদা জিয়া

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০১
জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলন ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১১ মার্চ ২০১৭, শনিবার সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। 
 
প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন কৃষক দল জাতীয় সম্মেলন প্রীতি কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
 
 
ইত্তেফাক/মাহমুদুল