আয়েশা টাকিয়ার এ কি রুপ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩
চোখধাঁধাঁনো গ্ল্যামারের ছটায় নয় বরং পাশের বাড়ির মেয়ের মতোই ছটফটে, মিষ্টি রুপে বছর তেরো আগে বলিউডে পা রেখেছিলেন আয়েশা টাকিয়া।বিজ্ঞাপনী জগৎ থেকে সোজা ফিল্মি পর্দায় আসার পর শুধুমাত্র চেহারাই নয়, নজর কেড়েছিল আয়েশা টাকিয়ার অভিনয়ও।
 
অভয় দেওলের বিপরীতে ‘সোচা না থা’-য় তাঁর সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই বলেছিলেন, আয়েশা লম্বা রেসের ঘোড়া। তাঁর প্রমাণও মিলেছিল নাগেশ কুকুনুরের ফিল্ম ‘ডোর’ বা সলমন খানের সঙ্গে ‘ওয়ান্টেড’-এ।  কিন্তু, ফিল্মি দুনিয়ার ইঁদুরদৌড়ে সামিল না হয়ে হঠাৎই বলিউড থেকে গায়েব হয়ে যান আয়েষা। রাজনীতিবিদ আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে চুটিয়ে ঘর-সংসারও শুরু করেন। সেটা ছিল ২০০৯ সাল। এর পর খান তিনেক ফিল্মে দেখা গেলেও সে রকম সাড়া ফেলতে পারেননি আয়েষা। তবে কিছুদিন আগে খবর বেরিয়েছিল তিনি সিনেমায় কামব্যাক করছেন। কিন্তু এই আয়েশাকে চমকে উঠছেন অনেকেই।
IMG0
মুম্বইয়ের একটি অনুষ্ঠানের রেড কার্পেটে তাঁকে দেখে অনেকেই নাকি আয়েশা বলে চিনতে পর্যন্ত পারেননি। গুজ্ঞন উঠেছে প্লাস্টিক সার্জারি করেছেন অায়েশা।তাকে অনেকটা হলিউডের কিম কার্দেশিয়ান ও কাইলি জেনারের মিক্স মনে হচ্ছে। আয়েশার নতুন লুক নিয়ে সামাজিক যোগযোগ মধ্যমেও অনেক ট্রোল চলছে। যদিও নায়িকা এখনো মুখ খোলেন নি।
 
ইত্তেফাক/রেজা