ডিআইজি পদমর্যাদার ৯ কর্মকর্তাকে রদবদল

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৯:৪৩

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচালক ময়নুল ইসলামকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এস এম রোকন উদ্দিনকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি, রাজশাহী ডিআইজি রেঞ্জের কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুঁঞাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি, ঢাকা টিএন্ডআইএমের অতিরিক্ত ডিআইজি ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি পদে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে: ফখরুল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিআইজি, ঢাকা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মাইনুল হাসানকে সিআইডির ডিআইজি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিককে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ইত্তেফাক/এমআই