চলতি বছরের মে মাসে ভারতে যাচ্ছেন জাস্টিন বিবার।১০ মে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাস্টিন বিবারের কনসার্ট। সেই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য কয়েকজন বলিউড তারকাকে বেছে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সেই লিস্টে প্রথম নামটি দীপিকা পাড়ুকোনের।
অনুষ্ঠান সূত্রের খবর, অনুষ্ঠানের জন্য অনেক সেলেব্রিটিকে বলা হয়েছে। কিন্তু কেউই এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি। কনসার্টে বলিউডের হার্টথ্রব আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন।
IMG0
কনসার্টে বিবার পারফর্ম করবেন তার বিখ্যাত ‘হোয়্যার আর এস নাউ’, ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইয়োরসেল্ফ’, ‘কম্পানি’, ‘অ্যাজ় লং অ্যাজ় ইউ লাভ মি’, ‘হোয়াট ডু ইউ মিন?’, ‘বেবি’ ও ‘পার্পাস’ এর মত গানগুলো।
অনুষ্ঠানের টিকিট বিক্রি হবে অনলাইনে। টিকিটের সর্বোচ্চ মূল্য ৭৬ হাজার ৭৯০ টাকা। সর্বনিম্ন মূল্য ৪ হাজার ৬০ টাকা। মুম্বাইয়ের পর বিবার দুবাই ও তেল অবিবেও পারর্ফম কবরনে।
ইত্তেফাক/রেজা
