নরসিংদীতে তিন সহোদর খুনের ঘটনায় গ্রেপ্তার বড় ভাই রুবেলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকেলে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রেজমিন সুলতানা শুনানি শেষে আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত)সালাহ উদ্দিন আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাতে নরসিংদীর চরাঞ্চল আলোকবালী পূর্বপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে মার্জিয়া বেগম (৬), মরিয়ম বেগম (৮) ও ছেলে ইয়াছিনকে (১০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে তারই দ্বিতীয় ছেলে রুবেল মিয়ার বিরুদ্ধে।
ইত্তেফাক/উজ্জল
