বইমেলায় শফিউল্লাহর ‘আসমত আলীর অনশন’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৪
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুহাম্মাদ শফিউল্লাহর প্রথম গল্পগ্রন্থ ‘আসমত আলীর অনশন’। 
 
মুহাম্মাদ শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরে (এমএসএস) অধ্যয়ন করছেন। তিনি দৈনিক ইত্তেফাকের কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক।
 
১৪ টি ছোটগল্প দিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থটি। সমাজ বাস্তবতা, শ্রেণি বৈষ্ণম্য, প্রেম ও বিরহের  কাহিনী নিয়ে এ গল্পগুলো লেখা। প্রতিটি গল্পে আছে স্বতন্ত্রতার স্বাদ। গল্পগ্রন্থটি প্রকাশ করেছে স্বর্ণলিপি প্রকাশনী এবং বইমেলায় পরিবেশন করছে মুক্তদেশ প্রকাশন। বইটি প্রচ্ছদ একেঁছেন জাবেদ ইমন। মূল্য ১২০টাকা। বইমেলার ১৮০ ও ১৮১ নং স্টলে পাওয়া যাচ্ছে এ গল্পগ্রন্থটি।
 
‘আসমত আলীর অনশন’ সম্পর্কে মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, ‘১৪টি ভিন্ন ধারার গল্প দিয়ে বইটি সাজানো হয়েছে।
 
 
ইত্তেফাক/উজ্জল