জাতীয় জাদুঘরে আজ চলচ্চিত্র মহরত ও সঙ্গীতানুষ্ঠান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২০
 
আজ বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টিনেজ লাভ’ নামে একটি চলচ্চিত্রের মহরত ও ‘চিকিত্সক যখন গায়িকা’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান।
 
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন আহমেদ।
 
‘টিনেজ লাভ’ নামে চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন খ. ম. খুরশীদ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে এ ওয়ান টেলিমিডিয়া।
 
ইত্তেফাক/আনিসুর