বৈশাখী টিভিতে আজ রবিবার দিনব্যাপী নানা অনুষ্ঠান-আয়োজনে সাজানো হয়েছে। এরমধ্যে সকালে থাকছে সরাসরি অনুষ্ঠান ‘আলাপ’ আড্ডা । অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লেমিস।
উপস্থাপনায় পারিহা লিমা। প্রযোজনা পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টা ২০ মিনিটে।
বাংলা সিনেমা ‘মনে রেখো আমায়’ প্রচারিত হবে সকাল ১০টা ৫০ মিনিটে। শুধু সিনেমার গান বাংলা সিনেমার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। উপস্থাপনা বেনজির ইশরাত। প্রযোজনা শারমিন দীপ্তি। প্রচারিত হবে বিকেল ৪টা ৪ মিনিটে।
মিউজিক্যাল ইনফোটেইনমেন্ট ‘টিউনস অফ দ্য ওয়ার্ল্ড’ জনপ্রিয় কণ্ঠশিল্পী নকিব খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ৮ টায়। প্রযোজনা এস আলী সোহেল।
ধারাবাহিক নাটক ‘কমেডি ৪২০’ মূল ভাবনা টিপু আলম। রচনায় আকাশ রঞ্জন। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে আমীরুল হক চৌধুরী, মীর সাব্বির, ফারুক আহমেদ, মনিরা মিঠু, সিদ্দিক, ম ম মোর্শেদ, আলভি, হুমায়রা হিমু, কচি খন্দকারসহ আরও অনেকে।
ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। রচনা ও পরিচালনায় হাসান জাহাঙ্গীর। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, ড. ইনামুল হক, জয়, বাবর, আফজাল শরীফ, প্রাণ রায়, ঈশানা, শবনম পারভিন, সিরাজ হায়দারসহ আরও অনেকে।
ইত্তেফাক/আনিসুর
