সোয়ানসিকে হারিয়ে শিরোপার আরো কাছে চেলসি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫২
 
সোয়ানসি সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো ইংলিশ জায়ান্ট চেলসি। শনিবার রাতে স্পেন জাতীয় দলের তিন তারকা সেস ফেব্রেগাস, পেদ্রো ও দিয়েগো কস্তার গোলে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারায় তারা।
 
এদিন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এদিন চেলসি ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে নামেন মিডফিল্ডার ফেব্রেগাস। আর মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি। খেলার ১৯ মিনিটে গোল করে তিনি দলের লিড এনে দেন।
 
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে সময়তায় ফেরান প্রতিপক্ষের ফুটবলার লোরেন্টে।
 
বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে স্ট্রাইকার পেদ্রোর গোলে আবারও এগিয়ে যায় চেলসি। আর ৮৪ মিনিটে কস্তা গোল করলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্লুজরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে চেলসি। এক ম্যাচ কম খেলা ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়াস্থানে ম্যানচেস্টার সিটি।
 
ইত্তেফাক/মাহাদী