ক্ষুদে গানারাজদের সঙ্গে নায়িকা পূর্ণিমা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩১
 
চ্যানেল আই এর দর্শক প্রিয় রিয়েলিটি শো ‘ডিয়ন চক লেট ক্ষুদে গানরাজ-২০১৬’র একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ পর্বে পূর্ণিমা ক্ষুদে-শিল্পী বিজয় বাঙালীর গাওয়া ‘ভালো আছি ভালো থেকো...’ গানটি শুনে মুগ্ধ হয়ে মঞ্চে উঠে ক্ষুদে-শিল্পী বিজয় বাঙালীকে জড়িয়ে ধরেন। 
 
ক্ষুদে গানরাজে অতিথি বিচারকের দায়িত্বে থাকার অনুভূতির কথা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি ‘ভালো বাসবো ভাসবোরে বন্ধু...’ গানের অংশ বিশেষ গেয়ে শোনান।
 
তিনি পর পর দুটি পর্বে অংশ নেবেন নায়িকা পূর্ণিমা। এ দুটি পর্ব প্রচার হবে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায়।
 
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মমী চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। মূল বিচারকের দায়িত্বে রয়েছেন ফেরদৌস আরা এবং এস.আই. টুটুল।
 
ইত্তেফাক/আনিসুর