শুল্ক গোয়েন্দা বিভাগকে আরো একটি গাড়ি হস্তান্তর বিশ্বব্যাংকের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৪
 
শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে নিয়ে আসা ১৬টি গাড়ির মধ্যে আরো একটি গাড়ি শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করল বিশ্বব্যাংক। নিয়ম বহির্ভূতভাবে গাড়িগুলো হস্তান্তরের অভিযোগে তদন্ত শুরু চলাকালে বিশ্ব ব্যাংক টয়োটার গাড়িটি ফেরত দেন।
 
এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, বিশ্ব ব‌্যাংকের ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তা গত ২২ ফেব্রুয়ারি বিকালে এসে ওই গাড়ি ও কাগজপত্র শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করেন। কাগজপত্র যাচাই শেষে রবিবার গাড়িটি জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির সঙ্গে ঢাকায় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের একটি চিঠি দিয়ে গেছে ব্যাংক কর্মকর্তারা। সেখানে স্বেচ্ছায় গাড়িটি সমর্পণের কথা জানিয়ে চলমান তদন্তে সার্বিক সহযোগিতার অঙ্গীকারের কথা বলা হয়েছে।
 
শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আরো জানানো হয়, এই টয়োটা গাড়িটি বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে সিনিয়র রুরাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট হিসেবে কাজ করে নেহাল ফারনান্দো নামে ২০০৮ সালের এপ্রিল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হয়। কিন্তু ২০১০ সালে তিনি বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে আইন অনুযায়ী গাড়িটি এবং এর কাস্টমস পাসবুক হস্তান্তর করে যাননি।
 
মইনুল খান বলেন, এর মাধ্যমে শুল্ক আইন ভঙ্গ করা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
 
ইত্তেফাক/রাফাত