করণকে অপমান করেছেন কপিল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৬
 
করণ জোহরের সঙ্গে ‘কফি উইথ করণে’র আগামী এপিসোডের জন্য শ্যুট শেষ করেছেন কপিল শর্মা। তবে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হচ্ছে কর্তৃপক্ষ বলছে, এই এপিসোড সম্প্রচার করবে না।
 
আগামী ৫ মার্চ সম্প্রচারিত হবে ওই এপিসোডটি। তবে সব মিলিয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে, নির্মাতাদের পুরো এপিসোড শ্যুট করার পর মনে হয়েছে, তা যথেষ্ট ‘এক্সাইটিং’ নয়। কপিলও নাকি শ্যুটিং চলাকালীন খুব একটা সহজ হতে পারেননি করণের সঙ্গে। আড়ষ্টতা পছন্দ হয়নি নির্মাতাদের।
 
করণ কপিলকে প্রশ্ন করেছিলেন, ‘সকাল সকাল উঠে টুইট করো কেন? কপিলের কি কোনও গার্লফ্রেন্ড নেই’? এই প্রশ্নে বেশ অস্বস্তিতে পড়ে যান কপিল। উত্তরে বলেন, তাঁর শো’এ তো এরকম প্রশ্ন করা হয়নি করণকে। 
 
তাছাড়া কপিল নিজের ইংরেজি নিয়েও একটু বিব্রত। কোন কথার কী মানে হয় সেই নিয়ে আর কী! সমস্যা একটা রয়েছে কপিল আর করণের মধ্যে।
 
কারণ কয়েকদিন আগে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কপিল নাকি করণকে অপমান করেছেন। করণ মঞ্চ থেকে সরে যাওয়ার আগে শাহরুখ খানকে ডেকে নেন সঞ্চালকের দায়িত্বে থাকা কপিল। 
 
ইত্তেফাক/আনিসুর