পিঙ্ক সিনেমাটি দেখলেন প্রণব মুখার্জি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৬
গত বছরের বলিউডের আলোচিত ছবি ছিল ‘পিঙ্ক’। যৌন নিগ্রহের শিকার তিন মহিলার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘পিঙ্ক’। সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু ও কীর্তি মুলহারি সহ আরো অনেকে। সিনেমাটি পরিচালনা করেন অনিরুদ্ধ রায়চৌধুরী।
 
সিনেমাটি মুক্তি পাবার পর ভারতসহ সারা বিশ্বে ব্যাপক প্রসংশিত হয়। ফ্লিমফেয়ারসহ বেশ কয়েকটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অভিতাভ বচ্চন শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নেন।
IMG0
তো এবার সেই পিঙ্ক সিনেমাটির বিশেষ প্রদর্শনী হল ভারতের রাষ্ট্রপতি ভবনে। ছবির কলাকুশলীদের সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রদর্শনী শেষে রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের নিয়ে ডিনারে অংশ নেন।
 
ইত্তেফাক/রেজা