‘থাগস অফ হিন্দুস্তান’এ সর্দার রুপী আমির!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৪
বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খানের সর্বশেষ রিলিজ ‘দঙ্গল’ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। কুস্তিগীর ফোগাটের চরিত্র নিয়ে তৈরী সিনেমাটিতে আমিরের লুক দর্শকদের চমকে দিয়েছিল। ‘দঙ্গল’ তুমুল সাফল্যের পর এ বার আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’এর জন্য অপেক্ষার পারদ চড়ছে দর্শকদের। প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যায় তাঁকে। কখনও একই লুক রিপিট করেন না আমির। তাই নতুন ছবিতে নায়কের লুক কেমন হবে তা নিয়েও আগ্রহ কম নয়। 
 
সম্প্রতি ‘থাগস অফ হিন্দুস্তান’এ আমিরের নয়া লুক সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নতুন ছবিতে সর্দার রুপে অাবির্ভূত হবেন তিনি। আমিরের মুখপাত্র বলেছেন, ‘আমিরের কাছে এ ছবির সর্দার লুক খুব স্পেশাল। যশ রাজ ফিল্মসের পরিচালনায় এর শুটিং শুরু হবে আগামী মে মাস থেকে।’
IMG0
এ ছবিতে আবার প্রথম বার স্ক্রিন শেয়ার করবেন আমির ও অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফও। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পেতে পারে ছবিটি। 
 
ইত্তেফাক/রেজা