দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বলিউডের মিষ্টি মেয়ে আশেয়া টাকিয়ার অদ্ভুত ছবি ছড়িয়ে পড়েছিল। সেই ছবি দেখে অনেক ভক্ত আয়েশাকে নিয়ে ট্রোল শুরু করে। ট্রোলিংয়ের প্রতিবাদে অনলাইন সোচ্চার হয়েছিলেন ওয়ান্টেড নায়িকা। কিন্তু এবার আগের অবস্থান থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে আয়েশা টাকিয়া দাবি করলেন, যে ছবি নিয়ে এত বিতর্ক তা তাঁর নয়, তা বিকৃত করা হয়েছে।
এক সংবাদপত্রে আয়েশা অভিযোগ করেছেন, কিছু খারাপ লোক ও গসিপ ম্যাগাজিন তাঁর ছবি ‘বিকৃত’ করে পোস্ট করেছে আর তা নিয়েই যাবতীয় জল্পনা।
আবু আজমির পুত্রবধু দুই দিন আগেও দাবি করেছিলেন যে, নিজের চেহারা নিয়ে তিনি লজ্জিত নন। আপনি যতই ভাল হোন, এমন কিছু লোক থাকবেই, যারা আপনাকে পছন্দ করবে না। তখন একবারও তিনি বলেননি ছবি বিকৃত হওয়ার কথা। কিন্তু এবার আয়েশার দাবি, কয়েকজন মতলব করে তাঁর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, আর তা নিয়ে চলছে এত হইচই। কিন্তু ইনস্টাগ্রামে যাঁরা তাঁকে ফলো করেন, তাঁরা প্রকৃত সত্য জানেন বলে তাঁর দাবি।
আয়েষাকে শেষ দেখা গিয়েছিল ২০১০-এ, শাহিদ কপূরের বিপরীতে ‘পাঠশালা’ ছবিতে। তারপর থেকে হাতে আর কাজ নেই তাঁর। এবিপি।
ইত্তেফাক/রেজা
