বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা নানা পাটেকার। অভিনয় দক্ষতায় তিনি দীর্ঘদিন ধরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরী করে রেখেছেন।
সম্প্রতি নানা বলেছেন, যেহেতু আমি দীর্ঘদিন থিয়েটার করে সিনেমায় এসেছি তাই সেই ধরনের সিনেমাগুলো বেশি পছন্দ করি যেখানে অভিনেতা হিসেবে নিজের চরিত্র ফুটিয়ে তোলার যথেষ্ঠ সুযোগ থাকে। তাই বাণিজ্যিক ও ভিন্নধারা দুইধরনের চলচ্চিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
নানা এখন ব্যস্ত শেখর ঝা পরিচালিত ‘ওয়েডিং এনিভারসারি’ সিনেমায়। এই সিনেমাটি শেখ ঝায়ের তৃতীয় পরিচালনা।এই ছবিটিও নিয়ে দারুণ উচ্ছস্বিত নানা।
তিনি বলেন, এটা কোন টিপিকাল বাণিজ্যিক ফ্লিম নয়। ছবি নির্মাণে কোন ধরনের সমঝোতাও করা হয় নি। ছবিটির গানগুলোও দুর্দান্ত।
‘ওয়েডিং এনিভারসারি’ সিনেমার গল্পে দেখা যাবে এক সুখী দম্পতি নিজেদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপনে গোয়া বেরাতে যাবে। সেখানে তাদের পরিচিয় হবে একজন অনুপ্রেরণাদায়ী লেখকের সঙ্গে। এরপর এই তিনজনকে নিয়ে সিনেমার গল্প এগিয়ে যাবে।
ইত্তেফাক/রেজা
