কদমতলীতে জামায়াতের ৬ নারী কর্মী আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩
রাজধানীর কদমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ছয় নারী কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে তুষারধারা এলাকার মাহমুদা ভিলা নামে একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
 
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা ওই বাসায় একটি গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। সকলেই জামায়াতে ইসলামীর মহিলা শাখার কর্মী। এ সময় জামায়াতে ইসলামী সাংগঠিনক বই ও দলের কর্মী সংগ্রহের ফরম উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/মণ্ডল