চায়ের দোকানে আগুন: ধোঁয়ায় ছেলে নিহত, বাবা অসুস্থ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭
 
রাজধানীর কুড়িল বিশ্বরোডের চায়ের দোকানে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় নয়ন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা শাজাহান (৬৫) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রবিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
 
ভাটারা থানার ওসি নুরুল মুস্তাকিন জানান, ওই চায়ের দোকানে আগুন লাগলে ভেতরে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শ্বাসকষ্টে নয়ন মারা যায়। তার বাবা বর্তমানে চিকিত্সাধীন।
 
ইত্তেফাক/মণ্ডল