জলঢাকায় রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৩

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগে স্থানীয় রাজাকারদের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

 
নীলফামারীর জলঢাকায় রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
 
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিনের সভাপতিত্বে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত কাষ্টম অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান, সেচ্ছাসেবকলীগ সভাপতি সালাহ উদ্দিন কাদের, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সামাজিক সংগঠন শিকড় এর সা: সম্পাদক হাফিজুর রহমান প্রমূখ।
 
এসময় বক্তারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমানের উদ্দেশে বলেন, আগামী স্বাধীনতা দিবস পালনের আগেই উপজেলার রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে একটি ঘৃণা স্তম্ভ স্থাপন করা হোক।
 
ইত্তেফাক/নূহু