বাঞ্ছারামপুরে জাল টাকাসহ ১ মহিলা আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ১৮টি এক হাজার টাকার জাল নোটসহ ডেইজি বেগম(২৩) নামে এক মহিলাকে আটক করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

 
উপেজলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামের বাজার থেকে রবিবার ডেইজি বেগমকে গ্রেফতার করা হয়। ডেইজি মাছিমনগর বাজারে কিছু মালামাল ক্রয় করে এক হাজার টাকার একটি নোট দোকানদারকে দিলে নোটটি জাল বলে সন্দেহ হয় দোকানদারের। তিনি বিষয়টি  স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এরপর পুলিশকে খবর দিলে ডেইজিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে ।
 
মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। ডেইজি বেগম নবীনগর উপজেলা বিসারা গ্রামের মোঃ রাসেল মিয়ার স্ত্রী।
 

ইত্তেফাক/নূহু