কয়েকবছর আগে অস্কার আসরে পিজা অর্ডার করে সবাইকে চমকে দিয়েছিলেন উপস্থাপিকার এলেন ডিজেনারস। এবারের আসরে জিমি ক্যামেলের দিলেন নতুন চমক। লস এঞ্জেলেসের এক ট্যুর বাসের যাত্রীদের নিয়ে আসলেন অস্কার মঞ্চে।
যাত্রীরা ছবি তুললেন, কথা বললেন তারকাদের সঙ্গে। ডেনজেল ওয়াশিংটন তাদের সঙ্গে তুলেছেন সেলফি। মেরিল স্ট্রিপের মতো গুণী অভিনেত্রী জানিয়েছেন শুভকামনা।
বাসের দুই যাত্রী জানান, তারা ডিসেম্বরে বিয়ে করছেন। এই কথা শুনে ডেনজেল ওয়াশিংটন তাদের সঙ্গে যোগ দেন এবং কথা বলেন।
ইত্তেফাক/মাহাদী
