নিম্ন আদালতে বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত চাকুরি বিধিমালার গেজেট প্রণয়নে সরকারকে আরো ২ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার সময়ের আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বে আট সদ্যসের আপিল বিভাগ তা মঞ্জুর করে আগামী ১৪ মার্চ শুনানির দিন ঠিক করে দেয়।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি চাকরির শৃঙ্খলা সংক্রান্ত খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট ওই বিধি সংশোধন করে সরকারকে বিধিমালা প্রকাশের নির্দেশ দেয়।
ইত্তেফাক/রাফাত
