অডিও প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলো ধ্রুব মিউজিক স্টেশন। গত শনিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির অভিষেক অনুষ্ঠান। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে ১৬টি গানের অ্যালবামের একটি গান কার্ড।
এই ১৬টি অ্যালবামে মোট গান রয়েছে ৫০টি। গানকে ধারণের গান কার্ড নামের এই প্রযুক্তি ধ্রুব মিউজিক স্টেশনকে এগিয়ে রাখলো আরেক ধাপ। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘শুদ্ধ সংস্কৃতির বিকাশ আর বাংলা গানকে বিশ্বমানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের আত্মপ্রকাশ। বতর্মানে অডিও শিল্পের অবস্থা ভালো নয়। এই অবস্থা থেকে উত্তরণের পথ তো আমাদের খুঁজে বের করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি নিজেও সঙ্গীতশিল্পী। আমি বিশ্বাস করি আমরা সকল সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান ও সকল কলাকুশলীরা মিলে অডিও শিল্পের সুদিন ফিরিয়ে আনবো। আমি অডিও শিল্পের উত্তরণের পথে ও মন্দা অবস্থা কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানের ক্ষেত্রে কিছুটা হলেও অবদান রাখতে চাই।’
ইত্তেফাক/আনিসুর
