অনলাইন চ্যানেল ‘থার্ড বেল’-এর যাত্রা শুরু হয়েছে অনেকদিন। বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চ্যানেলটি। গতবছর তারা পরিকল্পনা নিয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক প্রচার করবে তারা। যা খুব অল্প মূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা।
সম্প্রতি চ্যানেলটি ‘ইটিশ পিটিশ’ শিরোনামে একটি নাটক প্রচার করে। যেখানে অভিনয় করেন তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া। নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়।
এ প্রসঙ্গে চ্যানেলটির কর্ণধার অভিনেতা আদনান ফারুখ হিল্লোল বলেন, ‘অনলাইন চ্যানেলের জনপ্রিয়তা বাড়ছে। দর্শক এখন খুবই ব্যস্ত। বাসায় ফিরে নিয়ম করে চ্যানেলে কোনো অনুষ্ঠান দেখার সুযোগ এখন আর হয়ে ওঠে না। ইউটিউবেই এখন সবাই দেখে নেয়। আমাদের চ্যানেলটিও তেমন। যখন অবসর সময় থাকবে চ্যানেলটি ব্রাউজ করে পছন্দের অনুষ্ঠান দেখতে পাবেন। এছাড়া আমাদের নিজস্ব অ্যাপও রয়েছে।’
ইত্তেফাক/আনিসুর
