শিগগিরই আসছে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের নতুন সিনেমা ‘চল পালাই’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা।
সিনেমাটির ৫০ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১ মার্চ থেকে এ সিনেমার শেষ অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।
দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, অর্ধেক শুটিং শেষ হয়েছে। মার্চের শুরু থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে বাকি দৃশ্যায়ন করা হবে। এরপর ঢাকার বাইরে শুটিং করা হবে।
সুস্ময় সুমনের গল্প ও সংলাপে এতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। লাইভ এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। সিনেমাটির সঙ্গীতায়োজনে রয়েছেন ইমন সাহা।
ইত্তেফাক/আনিসুর
