দীর্ঘদিনেও মামলা নিষ্পত্তি না হওয়া তিনজনের জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- সাজু মিয়া, আসাদুল ওরফে আছা, ডানা মিয়া।
সাজু মিয়া নরসিংদী জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন। আসাদুল ওরফে আছা সাতক্ষীরা জেলা কারাগারে ২০০৬ থেকে আটক আছেন। ডানা মিয়া সিলেট জেলা কারাগারে ২০০৬ থেকে আটক আছেন।
আদালতে শুনানি করেন সু্প্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
ইত্তেফাক/কাউছার
